February 12, 2026, 5:15 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

বিএনএফ মনোনয়ন ফরম বিক্রি শুরু আগামীকাল থেকে ; চলবে ২৫ নভেম্বর পর্যন্ত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ১৮ নভেম্বর, শনিবার থেকে ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিএনএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ শনিবার দুপুর ১২ টায় দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন।
বিএনএফ’র মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২২/১, তোপখানা রোডস্থ বিএনএফ’র কার্যালয় (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের ৪র্থ তলা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
মনোনয়ন প্রত্যাশীদের স্বশরীরে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদানপূর্বক আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page