April 17, 2026, 1:34 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বিএনপির জবাবের জন্য ‘একটা সময় পর্যন্ত’ অপেক্ষা করবে নির্বাচন কমিশন  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপিকে পাঠানো অনানুষ্ঠানিক চিঠির (ডিও) জবাবের জন্য নির্বাচন কমিশন (ইসি) কিছুটা অপেক্ষা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সিইসি বলেছেন লিখিত দিয়েছি। লিখিত উত্তরের আশা করছি। আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করবো। এরপর আবার বসে সিদ্ধান্ত নেবো। আমরা কমিশন বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

বুধবার (২৯ মার্চ) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি আসবে না বলে জানিয়েছে, এ প্রেক্ষাপটে আপনারা কী করবেন সাংবাদিকরা তা জানতে চান। বিএনপি আসছে না, অন্য কোনও দলকে চিঠি দেবেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এ নিয়ে আগামীকাল আলোচনা করবো। সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যখন যাকে প্রয়োজন মনে করবো আমরা আলোচনায় বসার জন্য আহ্বান জানাতে পারি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, শান্তিপূর্ণ নির্বাচন হোক। কমিশনের কাজ নিবন্ধিত সব দলকে নিয়ে নির্বাচন করা। এজন্য সংবিধান, আইনে যা আছে তাতে যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তার সব করবে। আমরা আশাবাদী মানুষ। নির্বাচনের অনেক সময় আছে। এরমধ্যে অনেক পরিবর্তন আসতে পারে সিদ্ধান্তে।

ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না- বিএনপির এমন দাবির জবাবে আলমগীর বলেন, একটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে। সেটা তো তারা করতেই পারে। আমরা তো আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আইনগতভাবে যা করা সম্ভব তার কোনোটার চেষ্টায় ত্রুটি করছি না।

বিএনপি না এলে অংশগ্রহণমূলক হবে না বলে মনে করছেন কিনা এ প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, আমাদের ৪০টি নিবন্ধিত দল আছে এবং এ বছর যারা নিবন্ধন পাবে, সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে সেটাকে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলবো। তবে বাস্তবতা হচ্ছে যে দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনও নির্বাচনেই সব দল অংশগ্রহণ করেনি। কাজেই সেই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক হয়নি বলা যাবে না।

তিনি বলেন, আপনারা দেখবেন ৭০ সালের নির্বাচনে কিন্তু সব দল অংশ নেয়নি। কিছু কিছু দল সেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কাজেই এক-দুইটা রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেই যে অংশগ্রহণমূলক বলা যাবে না, এ কথা বলা যাবে না। তবে এটা ঠিক যে যেগুলো বড় বড় রাজনৈতিক দল আছে, সে বড় বড় দলগুলো অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না।

কোনও দল না এলে কমিশনের কিছু করার নেই বলেও তিনি মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page