March 7, 2026, 8:54 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর এই স্মারকলিপি লিখেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরিরা তারেক রহমান ও তার মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত করছে, সেই সংগঠন বাংলাদেশে হরতাল-অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে, তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব  কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায়, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি এবং সেই সঙ্গে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।’

বিএনপির বিচরণ বেশি দিন বাংলার মাটিতে থাকা উচিৎ নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি যতদিন থাকবে, ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে, ততদিনই তারা হত্যা, পেট্রল বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণ মনে করে এই সংগঠনের বিচরণ বেশি দিন বাংলার মাটিতে থাকা উচিত নয়।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page