November 25, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনায় বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি’র কোনো নেতাকর্মীকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) দুপুরের রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।

বিসিএস উইমেন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “যাদের বিরুদ্ধে আগে থেকে ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) রয়েছে তারা গ্রেপ্তার হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাস মালিকরা তাদের ইচ্ছায় গণপরিবহন বন্ধ রেখেছে। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। গণসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে বিভাগীয় পুলিশ কমিশনার তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার যেসব কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয়। তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে প্রতিটা মিটিং (সমাবেশ) করছে। বিএনপির আকাঙ্ক্ষিত লোকগুলোই কিন্তু সমাবেশে যাচ্ছে। প্রশাসন থেকে কিছু করা হচ্ছে না। পুলিশ কোনো বাধা দিচ্ছে না।”

এসময় জন্মের পরেই জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে, এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল, তাই থাকবে।”

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page