September 11, 2026, 2:16 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিএনপির নেতৃত্বে যারা আছেন সবাই রাজাকারের সন্তান : মির্জা আজম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘বিএনপির নেতৃত্বে যারা আছেন, তারা সবাই রাজাকার ও আল-বদরের সন্তান। তাই তারা সবসময় দেশের অমঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের অগ্রগতি চায় না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল অডিটোরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখতে পাই- বিএনপির মিথ্যাচার। আসলে তারা আওয়ামী লীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে প্রতিনিয়ত এই মিথ্যাচারগুলো করে। এর মধ্যে আমাদের পাশের দেশ শ্রীলংকার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় খবরে তারা আরো আনন্দিত এবং উৎসাহিত হয়ে উঠেছে। তাদের ধারণা, এই বুঝি বাংলাদেশের অবস্থাও শ্রীলংকার মত হচ্ছে। কিন্তু এরাও তো বাংলাদেশের নাগরিক। তাহলে এরা কীভাবে নিজের দেশের এমন অমঙ্গল কামনা করে? কারণ তারা তো চায়নি বাংলাদেশের জন্ম হোক। ১৯৭১ সালের সেই স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদর বাহিনীর যারা নেতা ছিল- তাদের পরবর্তী প্রজন্মই এখন এই দলটাকে নেতৃত্ব দিচ্ছে।

এসময় তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালে ভারত গিয়ে নাম ফাটিয়েছিলেন- মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযোদ্ধারা তার এই কথা বিশ্বাস করেননি। তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেননি। কারণ তার বাবা মির্জা রুহুল আমীন ছিলেন ঠাকুরগাঁও জেলার পিস কমিটির বিশাল নেতা। তিনি জীবিত থাকলে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধী বিচার ট্রাইব্যুনালে মামলা হতো এবং যুদ্ধাপরাধীর দায়ে তার ফাঁসি হতো। সেই যুদ্ধাপরাধীর ছেলে আজকে বিএনপির মহাসচিব। আজকে বিএনপির নেতৃত্বে যারা আছেন, তারা সবাই রাজাকার আল-বদরের সন্তান। তাই তারা বাংলাদেশের অগ্রগতি চায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল আর এটিই তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসময় সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বিএনপি চাচ্ছে আবারো দেশকে অস্থিতিশীল করে তুলতে। কিন্তু তাদের এই আশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। সেই লক্ষ্যে ১০ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হবে, যা বিএনপির মহাসমাবেশকেও ছাড়িয়ে যাবে। বিএনপিকে কোনভাবেই রাজপথ দখল করতে দেয়া যাবে না। আর সেই জন্য ঢাকা জেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিট এবং এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে ওই সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিন আলমসহ ঢাকা জেলা আওয়ামী লীগের অন্তর্গত সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page