October 20, 2026, 12:18 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীতে আওয়ামী লীগের বিশাল শোডাউন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামায়াত-বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল শোডাউন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা দিকে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মোটরসাইকেল শোডাউন বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।

এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান চৌধুরী টিটো, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে যেন না পারে সে জন্য রাজবাড়ী জেলাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে রাজবাড়ীর পাঁচ উপজেলায় মোটরসাইকেল শোডাউন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page