March 25, 2026, 11:32 pm
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির এক নেতা ও এক কলামিস্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলা করেন তিনি।

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের অভিযোগ দায়ের করেছেন মাহমুদুর রহমান।

অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও গুজব তৈরি করে জনবিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির প্ররোচনায় আমার দেশ কর্তৃপক্ষ তথা বাদীকে জড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসেবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করেন।

মারুফ মল্লিকের সঙ্গে যোগসাজশে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থন করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেইসবুকে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page