November 11, 2026, 1:01 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিগত ১৫ বছরে সারাদেশে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত এসব জমি বন্দোবস্ত দেওয়া হয় বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান, বিগত ১৫ বছরে সারাদেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জমির পরিমাণসহ উপজেলা অনুযায়ী ভূমিহীনদের নাম ও ঠিকানা এবং কী কী শর্তে এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সে তথ্যও জানতে চান তিনি।

জবাবে ভূমিমন্ত্রী আরও জানান, কৃষি খাসজমি বন্দোবস্তের এসব তথ্য জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত রয়েছে। কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী জমি বন্দোবস্তের সব কার্যক্রম জেলা প্রশাসকরা সম্পন্ন করে থাকেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page