November 4, 2026, 2:08 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার;  মামলা যাচ্ছে ডিবিতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দ্রুত হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে দ্রুত হস্তান্তর করা হবে।

গ্রেফতাররা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, মো. রবিন খান ও কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. সাগর।

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা চালানো হয়। এসময় তার গাড়ি ভাঙচুর করেন দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওইদিনই পল্টন‌ থানায় করা মামলায় বিএনপির অজ্ঞাতনামা ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শামসুদ্দিন চৌধুরী মানিক, তার গাড়িচালক ও গানম্যানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি রাত (বুধবার) সোয়া ১১টার দিকে নথিভুক্ত হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপির মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়।

হামলার বিষয়ে বিচারপতি মানিক জানান, বুধবার বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তার।

হামলার ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি।

এ বিষয়ে বিচারপতি মানিক বলেন, হামলায় মাথায় আঘাত পেয়েছি। তারপর থেকে মাথায় প্রচুর ব্যথা করছে। ডাক্তাররা সবাই বলছিলেন এমআরআই করতে। তাই ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছি।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page