November 11, 2026, 9:25 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে কথা বলায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলমান থাকা অবস্থায় ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দখলদার সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকারের নেয়া ‘বিচারব্যবস্থা সংস্কারের’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলার পরদিন গতকাল (রোববার) গ্যালান্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার ঘটনায় বোঝা যায়, তেল আবিবে ব্যাপক বিক্ষোভ চলমান থাকা সত্ত্বেও বিচারব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু এগিয়ে যাবেন।

বিচারব্যবস্থা সংস্কারে নেতানিয়াহু সরকারের উদ্যোগের প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইলে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই পদক্ষেপে সামরিক বাহিনী ও ব্যবসায়ী নেতৃত্বও ক্ষুব্ধ হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলের মিত্র দেশগুলো।

নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির সিনিয়র সদস্য ছিলেন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। দলের নেতৃস্থানীয়দের মধ্যে তিনিই প্রথম শনিবার বিচারব্যবস্থা ঢেলে সাজাতে নেয়া আইনি উদ্যোগ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চাচ্ছে নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হচ্ছে, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।

সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে অস্থিরতার কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বিতর্কিত আইনটি পাসের প্রক্রিয়া আগামী মাস পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান। তার এ আহ্বানের এক দিনেরও কম সময়ের মধ্যে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এল।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page