November 3, 2026, 7:47 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না : মায়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না।
তিনি বলেন, বিজয়ের মাস মুক্তিযুদ্ধের মাস। এ মাস আওয়ামী লীগের মাস। স্বাধীনতার পক্ষের মানুষের মাস। এই মাসে তাদের (বিএনপি) ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ড করতে দিতে পারি না।’
মায়া চৌধুরী আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিএনপি ও জামাত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভার আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপির নেতারা বলেছিলেন; তারা ১০ তারিখ পল্টনেই সমাবেশ করবেন। এক ইঞ্চিও সরবেন না। তারা নাকি আপোষহীন নেতা। কিন্তু শেষ পর্যন্ত গেলো কই; সেই গোলাপবাগের গরুর হাটের মাঠে।
তিনি বলেন, একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য যারা পাঁয়তারা করে ষড়যন্ত্র করতে তারা (বিএনপি) কিন্তু আবার মাঠে নেমেছে। তারা একের পর এক কর্মসূচি দেয়। ১০ ডিসেম্বর তারা দেশকে উল্টিয়ে ফেলবে বলেছিল। কিন্তু সাধারণ মানুষ রাজপথে থাকায় তা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page