October 15, 2026, 3:22 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

বিজাতীয় শক্তির নির্দেশনায় চলতে চায় না ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য এখন পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই অঞ্চলের দেশ ও জাতিগুলো একক কোনো বড় শক্তির নির্দেশনা মেনে চলতে নারাজ।

দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক বক্তৃতায় তিনি আজ (সোমবার) এ কথা বলেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দায়িত্বশীলতার সঙ্গে সামলাতে হবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কে বেশি শক্তিশালী, কেবল তা বিবেচনায় নিলে চলবে না।

পেনি ওং বলেন, তিনি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর করে বুঝতে পেরেছেন এই অঞ্চলের মানুষ এমন একটি বদ্ধ অঞ্চলে বাস করতে চান না যেখানে আইন-কানুন সব কিছু একটি বিদেশি বড় শক্তির নির্দেশনায় প্রণীত হবে।

একই সঙ্গে তিনি গোটা বিশ্বে অস্ট্রেলিয়াকে প্রভাবশালী করে তুলতে উপযুক্ত পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি প্রণয়নের আহ্বান জানান।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক সাবমেরিন চুক্তিকে সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তিটি অকাস (এইউকেইউএস) নামে পরিচিত। চীনও এই চুক্তির বিরোধিতা করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page