October 10, 2026, 4:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিদেশিদের কথা শুনবেন না ; আপনার নেতাদের কথা শুনুন : পররাষ্ট্রমন্ত্রী মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জনগণকে বিদেশিদের মন্তব্যে কান না দেওয়ার বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বৈদেশিক প্রভাব কখনো কোনো দেশের অভ্যন্তরীণ কল্যাণ বয়ে আনতে পারে না।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অভ্যন্তরীণ বিষয়ে কিছু বিদেশি কূটনীতিকের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশিদের কথা শুনবেন না, আপনার নেতাদের কথা শুনুন।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, চিলি ও ইরানের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বলেন, বিদেশের প্রভাবে বেশ কয়েকটি দেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা হলো- বিদেশিরা যখন যে দেশে নিযুক্ত, সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ব্যস্ত থাকেন, তখন জনগণের কল্যাণ হয় না। কারণ বিদেশিদের তাদের নিজস্ব দেশের স্বার্থ থাকে।

মোমেন বলেন, এটা ‘দুর্ভাগ্যজনক’ যে কিছু রাজনৈতিক দলের নেতা আছেন, তারা দেশের জন্য ভালো নয় জেনেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত থাকার জন্য বিদেশিদের কাছে তদবির করেন।

মোমেন বিরোধী দলের নেতাদের কাছে বিদেশিদের অনুগ্রহ না চেয়ে তৃণমূলে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো সঠিক পথ বেছে নিতে ব্যর্থ হয় না এবং নেতৃত্ব বেছে নিতে ভুল করে না। এদেশের জনগণের প্রতি আমার অনেক আস্থা রয়েছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ওয়াশিংটন গত মার্কিন নির্বাচনে জড়িত থাকার অভিযোগে ২০ জনেরও বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। প্রয়োজনে ঢাকাও এমন ব্যবস্থা নেবে।

মোমেন বলেন, আচরণবিধি অনুযায়ী বিদেশি কূটনীতিকরা জনসমক্ষে মন্তব্য না করে, কূটনৈতিক মাধ্যমে তাদের উদ্বেগ বাংলাদেশ সরকারের কাছে জানাতে পারেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফরেন অফিস স্পাউসেজ অ্যাসোসিয়েশন (এফওএসএ) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’ উদ্বোধন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page