October 13, 2026, 12:12 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বিদেশ থেকে গম আমদানি প্রক্রিয়া সহজ করেছে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম আমদানির ক্ষেত্রে দরপত্র দাখিলের সময় কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে গম আমদানি প্রক্রিয়া সহজ হয়েছে। দেশের বাইরে থেকে গম আমদানির ক্ষেত্রে এখন থেকে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র দাখিল করতে হবে। আগে এ সময়সীমা ছিল ৪২ দিন। গম আমদানির ক্ষেত্রে দরপত্র দাখিলের এ সময় কমানোর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৩০ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাঈদ মাহবুব খান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার জন্য প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

১২ জুলাই অনুষ্ঠিত সভায় দেওয়া অনুমোদন এবং আজকের অনুমোদনের মধ্যে পার্থক্য কী—জানতে চাইলে তিনি বলেন, ১২ জুলাই জিটুজি ভিত্তিতে গম আমদানির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র দাখিলের নীতিগত অনুমোদন দেওয়া হয়। আর আজ যে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে তা উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে। যা সবার ক্ষেত্রে প্রযোজ্য।

সচিব জানান, খাদ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রফতানিকারক দেশ থেকে জিটুজি ভিত্তিতে ৪ লাখ ৫০ হাজার টন গম কেনা এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টন গম আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা নতুন সিদ্ধান্ত অনুযায়ী পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page