November 11, 2026, 8:06 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিদ্বেষমূলক মন্তব্যের জেরে তেলেঙ্গানার বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

বিধায়ক টি রাজা সিং সম্প্রতি রামনবমী উৎসব উপলক্ষ্যে হায়দরাবাদে আয়োজিত মিছিলে বিদ্বেষমূলক মন্তব্য দেন বলে অভিযোগ। সাসপেন্ড হয়ে থাকা বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে হায়দরাবাদের আফজলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন উপপরিদর্শক পদ মর্যাদার এক পুলিশ কর্মকর্তা। রাম নবমীর দিন জে বীর বাবু নামের ওই কর্মকর্তা এসএ বাজার এলাকায় মোতায়েন ছিলেন।

জানা গেছে, রামনবমীর দিন হাতির পিঠে চড়ে মিছিলে যোগ দিয়েছিলেন ওই বিজেপি নেতা। অভিযোগ, এসএ বাজার এলাকায় শোভাযাত্রা পৌঁছতেই সংখ্যালঘুদের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করেন বিধায়ক টি রাজা সিং। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ভারত ‘হিন্দু রাষ্ট্র’ হলে শুধুমাত্র ‘আমরা দুই, আমাদের দুই (সন্তান)’ নীতিতে বিশ্বাসী ব্যক্তিরাই ‘ভোটাধিকার’ পাবেন। আর যারা ‘আমরা পাঁচ, আমাদের পঞ্চাশ’ নীতি মেনে চলবে তারা ভোট দিতে পারবে না। তিনি আরও বলেন, ইতোমধ্যেই হিন্দু রাষ্ট্রের ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করেছেন আমাদের ধর্মগুরুরা। তৈরি হচ্ছে সংবিধানের খসড়াও। তবে রাজধানী আর দিল্লিতে থাকবে না। হবে কাশী, মথুরা বা অযোধ্যায়। এই হিন্দুরাষ্ট্রে কৃষকদের কোনও কর দিতে হবে না। পাশাপাশি গরু জবাই ও ধর্মান্তরকরণ নিষিদ্ধ হবে।

বিজেপি বিধায়কের বক্তব্য ক্যামেরায় রেকর্ড করেন ঘটনাস্থলে মোতায়েন পুলিসের এক কনস্টেবল। পরে ওই রেকর্ডিং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি। তার ভিত্তিতেই ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আফজলগঞ্জ থানার উপপরিদর্শক জে বীর বাবু।

প্রসঙ্গত, গত বছর বিতর্কিত মন্তব্য করে ক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক টি রাজা সিং। এরপর দল থেকে তাকে সাসপেন্ড করে বিজেপি। পুলিস তাকে গ্রেফতার করলেও পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান।

গত জানুয়ারিতেও মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ওই ঘটনার জেরে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ। টি রাজা সিংয়ের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারী মুম্বাইতে সকল হিন্দু সমাজ আয়োজিত একটি সভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। তথ্যে প্রকাশ, দাদর পুলিশ গত ২৭ মার্চ টি রাজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ১ (এ) ধারায় মামলা দায়ের করেছে। গত ২৯ জানুয়ারী, দাদরে একটি বিশাল হিন্দু জন আক্রোশ মিছিল হয়েছিল, যা পরে একটি সভায় পরিণত হয়। এতে কথিত ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’কে ইস্যু বানিয়ে ঘোষণা ও শ্লোগান দেওয়া হয়। ওই সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন টি রাজা সিং।

তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিংয়ের উসকানিমূলক বক্তব্য এই প্রথম নয়। সম্প্রতি তার ঘৃণ্য বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়েছিল। যেখানে তাকে মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিতে দেখা যায়। গণমাধ্যমে প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ছিল মহারাষ্ট্রের আহমদনগর জেলার রাহাতা তহসিলে একটি জনসভায় টি রাজা সিংয়ের বক্তৃতা।

এ সময়ে তিনি বলেন, কেউ হিন্দুদের বিরুদ্ধে কথা বললে, আমরা তাকে রেহাই দেব না। মুসলমানদের নামাজ পড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের হিন্দু রাষ্ট্রে আপনি নামাজ পড়ার জন্য লাউডস্পিকারও পাবেন না, যা আপনি দিনে পাঁচবার করেন। ২০২৬ সাল নাগাদ ভারতকে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র’হিসেবে ঘোষণা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page