June 7, 2026, 7:21 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

বিদ্যুৎ ও পানি বন্ধ হওয়ায় বিপর্যস্ত ইউক্রেনের ৬ অঞ্চল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশবাহিনীর হামলায় বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনের বেশ কিছু শহরে নেমেছে চরম মানবিক বিপর্যয়। পানির জন্য রাস্তায় মানুষের লম্বা লাইন দেখা গেছে রাজধানী কিয়েভে।

গতরাতে কিয়েভসহ অন্তত ছয়টি ইউক্রেনীয় অঞ্চলের বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনায় তীব্র গোলাবর্ষণ করে রুশসেনারা। ক্রিমিয়া উপকূলে রুশ নৌ-বহরে ইউক্রেনের চালানো শনিবারের ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষ্ণসাগরের যেসব করিডোর দিয়ে শস্য রপ্তানি হতো, সেগুলো ব্যবহার করেই সেদিন হামলা চালিয়েছে ইউক্রেন।

হামলায় ব্যবহৃত ড্রোনগুলোতে কানাডার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলেও দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার খাদ্যশস্য রপ্তানি চুক্তি বাঁচিয়ে রাখতে তুরস্ক বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিশ্বকে দুর্ভিক্ষের হুমকি থেকে বাঁচাতে আঙ্কারা চেষ্টা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page