September 16, 2026, 4:17 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় ৩০ নবেম্বর পর্যন্ত বাড়ল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়াল সরকার।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি) প্রদানের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ০৬-১১-২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।

মাঠপর্যায়ে কর্মকর্তাদের থেকে জানা যায় যে, সফটওয়্যার, ইন্টারনেট, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অনেকে অনলাইনে আবেদন করতে পারেননি। তৎপরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ৩০-১১-২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

তবে পূর্বের অনলাইন আবেদন গ্রহণের সকল নির্দেশাবলি/শর্তাবলি বলবৎ থাকবে। অনলাইন আবেদন এর লিংক: dss.bhata.gov.bd/online-application

এমতাবস্থায়, অনলাইন আবেদনের সময় বৃদ্ধিকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের কর্ম এলাকায় ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করবেন। তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিটসমূহকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page