September 16, 2026, 7:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

নিশ্চিতভাবে সিরিয়া শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়া এবং প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, নিশ্চিতভাবে সিরিয়া তার শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

তিনি সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও দেশটির সরকারি টেলিভিশন- সিরিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সিরিয়ায় দু’দিনের সফরের শেষদিনে প্রেসিডেন্ট রায়িসির এ সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং গতকাল (শনিবার) তা প্রচার করা হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিনীরা সিরিয়ার খনিজ সম্পদ লুট করতে দেশটির একাংশ দখল করে রেখেছে কারণ সন্ত্রাসবাদের মাধ্যমে সম্পদ লুট করা সম্ভব হচ্ছিল না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া কোনো দরিদ্র দেশ নয় বরং এটির রয়েছে বিপুল জনশক্তি, কৃষি ও ভূগর্ভস্থ খনিজ সম্পদ যা দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করার ক্ষমতা রাখে।

রায়িসি বলেন, আমেরিকাসহ কিছু পশ্চিমা দেশ ও ইসরাইল মিলে সিরিয়াকে সামরিকভাবে দুর্বল করতে ব্যর্থ হয়ে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দিয়েছে। কিন্তু সিরিয়ার জনগণ প্রতিরোধের মাধ্যমে শত্রুদের এই নীলনকশা ব্যর্থ করে দেবে। হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়া সঠিক পথে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় প্রতিরোধ অক্ষের সম্মুখভাবে সিরিয়া অবস্থান করছে বলে প্রেসিডেন্ট রায়িসি মন্তব্য করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন ও তুর্কি সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page