October 10, 2026, 10:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায় : তোফায়েল আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়ের আহমেদ বলেছেন, বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায়।
তিনি বলেন, ‘আমরা বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ  দু’দিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। কিন্তু বিশৃঙ্খলা করতে পল্টনে সমাবেশ করতে চায় বিএনপি।’
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ এ সভার আয়োজন করে। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন।
বিএনপির সমাবেশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর পল্টনে অল্প জায়গায় বেশি লোক দেখিয়ে বিএনপি ধোঁকা দিতে চায়। কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়। ব্লাফ দেওয়ার জন্যে বিএনপি এটা করতে চায়।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে সমাবেশ করবে বিএনপি। এই ব্যাপারে যুবলীগের সভাপতির নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সতর্ক থাকবেন।
দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা ছাড়া কারোর পক্ষে পদ্মা সেতু, টানেল, মেট্রোরেল করা সম্ভব হতো না। উন্নয়নমূলক কাজকে ক্ষতিগ্রস্ত করতে নানা চক্রান্ত চলছে। কেউ যেন দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
শেখ ফজলুল হক মণি সম্পর্কে তিনি বলেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে বেশি অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page