October 10, 2026, 12:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশৃঙ্খলা তৈরির জন্য সরকার সমাবেশের অনুমতি দেবে না : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশৃঙ্খলা তৈরির জন্য সরকার কোনো সমাবেশের অনুমতি দেবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশৃঙ্খলা তৈরির জন্য তারা গতকাল থেকেই জমায়েত শুরুর চেষ্টা করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ জন্যই পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়। বিএনপি সমাবেশ নয় বিশৃঙ্খল করতে চায়। সমাবেশ ডেকেছে ১০ ডিসেম্বর কাল ছিল ৭ ডিসেম্বর। তারা কাল থেকেই রাস্তায় জমায়েত শুরু করে। রাস্তা ছেড়ে দিতে বারবার তাগাদা দেওয়ার পরও তারা তা উপেক্ষা করেন। রাস্তার একটি নেন ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হয়।’

তিনি বলেন, ‘ডিসি হায়াত তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকে আঘাত করা হয়। তার বডিগার্ডকে দা দিয়ে কোপ দেওয়া হয়। এখান থেকেই শুরু। পুলিশের ৩৫ সদস্য কাল আহত হয়েছে। বিশৃঙ্খলা তৈরির জন্য সরকার কোনো সমাবেশের অনুমতি দেবে না।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page