September 19, 2026, 4:53 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপে ইরান প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিফা বিশ্বকাপ উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্রী ইরান প্রতিদিন কাতারে ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও একথা জানিয়েছেন।

সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, এরইমধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এই চুক্তি সইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়। আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।

কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত এবং মাঝখানে পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। আলী রেজা পেইমান জানান, কাতারে রপ্তানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে।

ফিফা বিশ্বকাপ গতকাল (রোববার) শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মোকাবেলা করে স্বাগতিক কাতার। ম্যাচে কাতার ২-০ গোলে হেরে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page