October 17, 2026, 3:22 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীর শাস্তি হয় না : ইউনেস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, সারা বিশ্বে সাংবাদিকদের হত্যার ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীর শাস্তি হয়নি। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২ নভেম্বর) ইউনেস্কোর পক্ষ থেকে জানানো হয়, ৮৬ শতাধিক সাংবাদিক হত্যার বিচার হয় না। সংবাদমাধ্যম নিয়ে কাজ করাও জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটির কাজের অন্তর্ভুক্ত।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত সাপেক্ষে এগুলোর সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য ইউনেস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে জানান, অধিক সংখ্যক সাংবাদিক হত্যা মামলা অমীমাংসিত থাকলে বাক-স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় না। এতো বেশি হত্যা মামলার বিচার না হওয়ার কারণে অনুসন্ধানীমূলক সাংবাদিকতায়ও খারাপ প্রভাব পড়েছে।

এর আগের দশকে ৯৫ শতাধিক সাংবাদিক হত্যার বিচার হয়নি। সেই হিসেবে গত এক দশকে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার হার নয় শতাধিক কমেছে। বিষয়টিকে স্বাগত জানালেও সহিংসতা বন্ধের ক্ষেত্রে এটিকে অপ্রতুল বলে জানিয়েছে ইউনেস্কো।

২০২০ এবং ২০২১ সালের মধ্যে দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিবেদন তৈরির সময় ১১৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া, ৯১ জন সাংবাদিক কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হন। এর মধ্যে অনেককে তাদের সন্তানসহ পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

জাতীয় গণমাধ্যম আইন ও নীতি তৈরি ও কার্যকর করতে ইউনেস্কো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের অধিকার প্রয়োগ এবং তাদের বিরুদ্ধে হামলার তদন্ত ও বিচার নিশ্চিতের জন্য বিচারক, প্রসিকিউটর এবং নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page