October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছরে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস। এ বছরের তালিকায় সবচেয়ে প্রভাবশালী অর্থাৎ শীর্ষে আছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। তালিকায় তিনি আছেন ৪৬তম অবস্থানে। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম।

ফোর্বস বলছে, তালিকায় যুগান্তকারী নবাগত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব উভয়ই রয়েছেন, যা নারীদের বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিদর্শন করে। এই তালিকা নারীর অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তাদের ক্ষমতার অবস্থা সম্পর্কে সমালোচনামূলক প্রশ্নও উত্থাপন করেছে।

তালিকায় ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন। এছাড়া তালিকার পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট।

এই তালিকা ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে: মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, পলিটিক্স অ্যান্ড পলিসি, ফাইন্যান্স (অর্থসংস্থান), বিজনেস (ব্যবসা), ফিলানথ্রোপি (জনহিতৈষী) ও টেক (প্রযুক্তি)।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page