November 26, 2026, 9:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের ৬০ শতাংশ’র বেশি মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে যুক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় পাঁচশ’ কোটি বা বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের কিছু বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এ কথা জানানো হয়।
এটি গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। ডিজিটাল অ্যাডভাইজরি ফ্লিম সংস্থা ক্যাপ্রিওস সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ হিসাব তুলে ধরা হয়।
সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি পৌঁছেছে এবং এই সংখ্যক মানুষ ইন্টারনেটও ব্যবহার করে, বা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ।
অঞ্চলগুলোর মধ্যে এই সংখ্যার পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এখানে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন।
সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণও প্রতিদিন দুই মিনিট বেড়ে ২ ঘন্টা ২৬ মিনিট হয়েছে। এখানে আবারও বড় বৈষম্য রযেছে, যেখানে ব্রাজিলিয়ানরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায় সেখানে জাপানিরা এক ঘণ্টারও কম।
গড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা সাতটি প্ল্যাটফর্মে রয়েছে।
মেটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ তিনটি অ্যাপস রয়েছে।
চীনের তিনটি অ্যাপস রয়েছে, উউচ্যাট, টিকটক এবং স্থানীয় সংস্ককরণ ডাউইন।
টুইটার, মেসেঞ্জার এবং টেলিগ্রাম শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে৷

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page