February 13, 2026, 4:30 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের ৭ কোটি শিশু করোনায় টিকা থেকে বঞ্চিত : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনিসেফ জানিয়েছে, করোনা মহামারির কারণে গত তিন বছর বিশ্বের ছয় কোটি সত্তর লাখ শিশু জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত হয়েছে। এই ঘাটতি মিটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হবে বলে মনে করছে সংস্থাটি।

‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন ২০২৩’ নামের এক প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, করোনাকালে শিশুদের নিয়মিত টিকাদান সম্পর্কে মানুষ ধারণা বদলে গিয়েছিল। গত এক দশকের বেশি সময় ধরে শিশুদের নিয়মিত টিকাদানে তারা যে সাফল্য অর্জন করেছিল তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজনৈতিক দ্বন্দ্ব, ভুল তথ্য ও সরকারের প্রতি অনাস্থাও প্রভাব ফেলেছে টিকাদান কর্মসূচিতে। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের মধ্যেও টিকাদানে যে উদ্যোগ নেয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, ‘নিয়মিত টিকা দেয়া না গেলে হাম, ডিপথেরিয়াসহ প্রতিরোধ করা যায় এমন রোগে শিশুমৃত্যুর হার অনেক বেড়ে যাবে। আর একটা মহামারি আমরা হতে দিতে পারি না।’

শিশুদের টিকাদানে আস্থার বিষয়ে ৫৫ টি দেশে জরিপ চালিয়েছে সংস্থাটি। টিকার উপর আস্থা একেক দেশে একেক রকম। সামগ্রিকভাবে টিকায় গ্রহণযোগ্যতার পরিমাণ এখনো বেশি। ওই জরিপে উত্তরদাতাদের ৮০ শতাধিক শিশুদের জন্য টিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

দেশভেদে টিকার আস্থার বিষয়টি ভিন্ন। যেমন ভারত, চীন ও মেক্সিকোর মতো দেশগুলোতে আস্থার ঘাটতি দেখা যায়নি। যদিও পাপুয়া নিউ গিনি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে ৪৪ দশমিক এবং ঘানা, সেনেগাল ও জাপানে এক তৃতীয়াংশের বেশি টিকা চুক্তি কমে গেছে।

দেশগুলোর সরকারকে ইউনিসেফ আহ্বান জানিয়েছে, টিকাদান কর্মসূচিকে যাতে তারা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অর্থায়ন বাড়িয়ে দেয়। বিশেষ করে, যারা মহামারির সময় টিকা নেয়া থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page