October 17, 2026, 1:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব গণমাধ্যমের শিরোনাম বঙ্গবাজারের আগুনের খবর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ খুচরা কাপড়ের বাজার বঙ্গবাজার মার্কেট। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই হাজার হাজার ব্যবসায়ীর সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাশাপাশি দেশীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) শিরোনাম ছিল ‘বাংলাদেশের রাজধানীতে পোশাকের বাজারে আগুন’। তাদের সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইউএস নিউজ একই খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এএফপি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইনকোয়ারার, ব্যারন, দুবাই ভিত্তিক গণমাধ্যম আল-এরাবিয়া, আবুধাবির ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল প্রভৃতি এএফপির সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন লিখেছে।

রয়টার্সের সচিত্র প্রতিবেদনের শিরোনাম ‘ফায়ার ফাইটারস, আর্মি ওয়ার্ক টু ডেজ ম্যাসিভ ফায়ার ইন বাংলাদেশ’। একই খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম যেমন টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস প্রভৃতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ‘বাংলাদেশ অগ্নিকাণ্ড: শত শত দমকলকর্মী বিশাল ঢাকার কাপড়ের বাজারে আগুন নিয়ন্ত্রণে আনে’ শিরোনামে বঙ্গবাজারে আগুনের খবরের শিরোনাম দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শিরোনাম ‘বাংলাদেশের জনপ্রিয় পোশাকের বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ড’।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ‘বাংলাদেশ মার্কেটে হাজার হাজার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, বিজনেস স্ট্যান্ডার্ড, ট্রিবিউন ইন্ডিয়া, সংবাদ সংস্থা আইএএনএস, সংবাদ সংস্থা পিটিআই, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন, অনেক দোকান পুড়ে ছাই।’ সংবাদ প্রতিদিনে খবর এসেছে, ‘ঈদের আগে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ হাজার দোকান পুড়ে ছাই’।

জি নিউজের খবরের শিরোনাম ‘ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে ৪০ দোকান! ঘন কালো ধোঁয়া আর অশ্রুতে ভারাক্রান্ত এলাকার বাতাস…।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page