November 5, 2026, 7:50 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব নবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর  রোববার সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ। বিভিন্ন স্লোগানে পৌর শহর প্রদক্ষিণ শেষে কলেজ স্ট্যান্ডে সমবেত হন।

পরে এক সমাবেশে বক্তারা হুঁশিয়ারী দিয়ে বলেন  বিশ্ব নবীকে নিয়ে কোন অপমান বরদাস্ত করা হবে না। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মুসল্লিরা।

মহেশপুর কওমী মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মুফতি নাজির উদ্দিন আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, খুলনা বিভাগের কওমী মাদ্রাসার ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page