October 15, 2026, 3:20 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব পরিস্থিতি স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে বদলে যাচ্ছে : ইরানের প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে; আর এটি সম্ভব হয়েছে ইরান ও সিরিয়ার দীর্ঘদিনের আন্তরিক সহযোগিতা এবং এই দু’টি মুসলিম দেশের ঐতিহাসিক প্রতিরোধের কারণে।

তিনি সিরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে লেখা এক অভিনন্দন বার্তায় এ মন্তব্য করেন। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল সিরিয়া থেকে ফ্রান্সের সর্বশেষ সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটি পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল।

তেহরান ও দামেস্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী হলে তা দু’দেশের জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে বার্তায় মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরানের প্রেসিডেন্ট তার সিরীয় সমকক্ষের সঙ্গে এক টেলিফোনালাপেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, বিশ্ব পরিস্থিতি দাম্ভিক শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে এবং প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে বদলে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page