March 5, 2026, 6:10 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব প্রবীণ দিবসে মৌলভীবাজারে শতবর্ষী মানুষকে ফুলেল শুভেচ্ছা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল মেকানীছড়া গ্রামের ১১৯ বছর বয়সী রাম সিং গোঁড় এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবসহ অনান্য অফিসাররা। একই সাথে তাদেরকে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ ৩ হাজার করে টাকা, হরলিক্স ও ফলমুলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউছুপ, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ক্ষুদ্র নৃ-গোষ্টীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ, ইউপি সদস্য অজয় ভৌমিক ও আদিবাসী নেতা সবুজ তজু।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী হরিণছড়া, মেকানী ছড়া, বড় বিদ্যাবিল, ছোট বিদ্যাবিলসহ বিভিন্ন এলাকায় শতবর্ষী ১০জন প্রবীণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শাররীক অবস্থার খোঁজ খবর নেন কর্মকর্তারা এবং নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব জানান, তাঁর চাকুরী জীবনের সুন্দর একটি দিন কাটিয়েছেন তিনি। শতবর্শী মানুষদের সাথে কথা বলেছেন, তাদের কাছথেকে শতবর্ষ আগের গল্প শোনেছেন। শুনেছেন তাদের খাদ্যাভাস, জেনেছেন তাদের জীবন প্রণালী।তিনি বলেন, এতদঅঞ্চলের প্রবীণ ব্যাক্তিত্ব ১১৯ বছর বয়সের রাম সিং গোঁড় এর সাথে দীর্ঘক্ষন কথা বলেছেন। তার বয়স সর্ম্পকে অনান্য প্রবীণ মানুষের সাথে কথা বলেছেন। তারাও বলেছেন রাম সিং তাদের সকলের অনেক বড়। তিনি জানান, আরো কিছু যাছাই করে রাম সিং এর নাম গ্রিনিচ ওয়াল্ড বুক অব রেকর্ড এ প্রেরণের জন্য কাজ করবেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page