March 27, 2026, 12:36 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১ ধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৬৩ তম স্থানে অবস্থান করছে।

বুধবার (৩ মে) এই সূচক প্রকাশ করে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

চলতি বছর বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১, যা দক্ষিণ এশিয়ায় সবার নিচে। ২০২২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। ওই সময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবার ওপরে আছে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম। মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফাগানিস্তানের অবস্থান ১৫২তম ও ভারতের অবস্থান ১৬১তম।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে চলতি বছর ৯৫ দশমিক ১৮ স্কোর নিয়ে সবার ওপরে আছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির স্কোর ৮৯ দশমিক ৯১। তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯ দশমিক ৪৮। সূচকে সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। নিচের সারির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের স্কোর ২২ দশমিক ৯৭। এর ওপরে থাকা ভিয়েতনামের স্কোর ২৪ দশমিক ৫৮।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page