November 25, 2026, 9:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিৃটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বাইডেনের ফোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিৃটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। একইদিনে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঋষি সুনাককে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

হোয়াইট হাউজের তরফে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ফোন করেন এবং অভিনন্দন জানান। দুই নেতার মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং চীনকে ঘিরে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা মোকাবিলা করা নিয়েও কথা হয়েছে।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, দুই নেতা ‘আমাদের দেশের মধ্যে বিশেষ সম্পর্কের কথা পুনরায় ব্যক্ত করেছেন। বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন’।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যিনি মঙ্গলবার লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হলেন ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন, ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা ভবিষ্যতে এক সঙ্গে কাজ করতে চান।

ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ এবং প্রথম হিন্দু প্রধানমন্ত্রী। দুই মাস আগে নির্বাচনে লিজ ট্রাসের কাছে হেরে যান তিনি। ছয় সপ্তাহ ধরে নানা আলোচনা ও সমালোচনার পর লিজ ট্রাস গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এরপর সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

৪২ বছর বয়সী ঋষি সুনাকের জন্ম ১৯৮০ সালে দক্ষিণ-পূর্ব যুক্তরাজ্যের সাউদাম্পটনে। তার বাবা যশবীর সুনাক জন্মগ্রহণ করেন কেনিয়ায়। তার মা ঊষা সুনাক জন্মগ্রহণ করেন তৎকালীন তাঙ্গানিকায়, যা বর্তমানে তানজানিয়ার অংশ।

ঋষির দাদা-দাদি অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন ও ১৯৬০ এর দশকে সন্তানদের সঙ্গে নিয়ে পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে চলে আসেন। যশবীর সুনাক যুক্তরাজ্যে একজন জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে ও ঊষা সুনাক ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন। তিন ভাই-বোনের মধ্যে ঋষি সুনাকই সবার বড়।

প্রথম অশ্বেতাঙ্গ, প্রথম এশীয় বংশোদ্ভূত ও প্রথম হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে যুক্তরাজ্য শাসন করবেন ঋষি। এছাড়া, বিগত ২০০ বছরের মধ্যে দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীও হলেন তিনি। ১৮১২ সালের পর থেকে যুক্তরাজ্যের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন ৪২ বছর বয়সী এই রাজনীতিবিদ।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page