September 20, 2026, 5:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বিৃটেনের রাজপরিবারের সদস্যদের নতুন পদবি ঘোষণা করলেন রাজা চার্লস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজপরিবাররে সদস্যদের পদবি-দায়িত্ব পুনর্বণ্টন করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। যুবরাজ উইলিয়াম, তার স্ত্রী কেট মিডলটন এবং চার্লসের স্ত্রী ও কুইন কনসোর্ট ক্যামিলার জন্য নতুন পদবী নির্ধারণ করে দেয়া হয়েছে। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ওয়েলস গার্ডস রেজিমেন্টের কর্নেল হিসেবে নিযুক্ত হয়েছেন যুবরাজ ও প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। এর আগে রাজা চার্লস নিজে ৪৭ বছর ধরে এই পদে অধিষ্ঠিত ছিলেন।

কেবল যুবরাজ উইলিয়ামকেই যে নতুন পদ দেয়া হয়েছে তা কিন্তু নয়। উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনকেও দেয়া হয়েছে নতুন দায়িত্ব। রাজা চার্লস কেট মিডলটনকে আইরিশ গার্ডসের কর্নেল হিসেবে দায়িত্ব দিয়েছেন। চার্লস বিগত কয়েক দশক ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পেয়েছেন কুইনসোর্ট এবং রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা। তাকে গ্রেনেডিয়ার গার্ডসের কর্নেলের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে এই পদটিতে দায়িত্ব পালন করেছেন প্রিন্স অ্যান্ড্রু। বিতর্কিত শিশু নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সখ্যতা থাকার অভিযোগে অ্যান্ড্রুর কাছ থেকে পদটি ছিনিয়ে নেয়া হয়।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই পদগুলোর বাইরে আর কোনো পরিবর্তন সাধিত হবে না। রাজপরিবারে অন্যান্য সদস্যরা তাদের জন্য নির্ধারিত আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে লন্ডনে ‘ট্রুপিং দ্য কালার’ বা ‘রঙিন সৈন্য সমাবেশ’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যদিও রাজা চার্লসের জন্মদিন নভেম্বরে তবে অনিবার্য কারণবশত তা চলতি বছর আয়োজন না করে আগামী বছরের জুন মাসে আয়োজন করা হবে। প্রতিবছর এমন অনুষ্ঠানে ১ হাজার ৪০০ সৈনিক, ২০০ ঘোড়সওয়ার এবং ৪০০ বাদক অংশগ্রহণ করে থাকেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page