October 1, 2026, 12:50 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বীরত্বের মহাকাব্য রচনা করতে চলেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল তাদের সন্ত্রাসী আগ্রাসন জোরদার করে নিজেদেরকে বিজয়ী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধে হামাস বীরত্বের মহাকাব্য রচনা করার পথে রয়েছে।

গতকাল (শুক্রবার) সংগঠনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওসামা হামদান এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি বলেন, “সন্ত্রাসী অপরাধী নেতানিয়াহু গাজার জনপ্রিয় এই সংগঠনের ওপর চাপ সৃষ্টি করে এবং উপত্যকার জনগণের বিরুদ্ধে তার সন্ত্রাসী আগ্রাসন জোরদার করে বিজয়ের একটি চিত্র তৈরির চেষ্টা করছেন। কিন্তু ভোরের সময় ঘনিয়ে আসছে, সারাবিশ্ব গাজায় প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের বীরত্বপূর্ণ মহাকাব্যের প্রভাব দেখতে পাবে।”

গত ৭ অক্টোবর হামাস এবং গাজা-ভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন দখলদার ইসরাইলের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করে। এরপর থেকে ইসরাইল গাজার বিরুদ্ধে লাগাতার বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় শহীদের সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ২০ হাজার ৫০০ জনের বেশি। তেল আবিব এরইমধ্যে গাজার ওপর স্থল আক্রমণ শুরু করার হুমকি দিয়েছে।

এ প্রসঙ্গে হামদান বলেছেন, “ইসরাইল বলেছে যে, আজকের রাতের অভিযান পরিকল্পিত স্থল আক্রমণ নয়, যাতে এটি ব্যর্থ হলে নিজেকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে না হয়।”

তিনি আরো বলেন, “অপরাধী নেতানিয়াহু গাজাবাসীর বিরুদ্ধে তার সন্ত্রাসী অপরাধের চিত্র বহির্বিশ্বে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কিন্তু ইনশাল্লাহ তিনি তাতে সফল হবেন না।”

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page