September 23, 2026, 2:32 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বুলিং-র‌্যাগিং বন্ধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বুলিং-র‌্যাগিং প্রতিরোধে নীতিমালা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

নীতিমালায় আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে হবে। ছাত্রীদের কাউন্সিলিং করার বিষয়টিও রয়েছে নীতিমালায়।

বুলিং ও র‌্যাগিং এ বোর্ড অব ট্রাস্টিজ, গভর্নিং বডিসহ প্রতিষ্ঠানের কারো সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এর আগে, ২০১৮ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে অপমান করে বের করে দেয়ায় নিজ বাসায় আত্মহত্যা করে অরিত্রি। এরপরে বিষয়টি আদালতের নজরে আনলে সুয়োমোটো রুল ইস্যু করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং-র‌্যাগিং প্রতিরোধে নীতিমালা বা গাইড লাইন তৈরি করার জন্য জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়।

এর মাঝে পাঁচ বছর অতিবাহিত হয়েছে। প্রায় সাত থেকে আট বার খসড়া সবাই মিলে পর্যালোচনা করা হয়েছে। এরপর পরিমার্জন, সংযোজন, বিয়োজন করার পর চূড়ান্তভাবে গত ২ মে গেজেট আকারে প্রকাশ করা হয়। তারপর গত ২৯ জুলাই আদালতে দাখিল করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page