October 8, 2026, 7:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৃদ্ধ মাকে নিয়ে ছেলে এসেছেন ওমরাহ করতে। তবে বৃদ্ধা মা চলাচলে অক্ষম। আর তাই মাকে কাঁধে নিয়েই ওমরাহ সম্পন্ন করতে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন এক ছেলে। এমনই চিত্র ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে।

এর মাধ্যমে মায়ের প্রতি ছেলের ভক্তি, ভালোবাসা, মায়া ও মহব্বতের বিষয়টিই ফুটে উঠেছে।

মাকে কাঁধে বহনকারী ওই ছেলের নাম কী, কোন দেশের বা কোন অঞ্চলের লোক তিনি তার কিছুই জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ছেলের কাঁধে চড়ে ওমরাহ করা বৃদ্ধার চোখে-মুখে আনন্দ এবং বিজয়ের হাসি। মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন। অপরদিকে তার মাও হাসিমুখে এদিক-ওদিকে তাকাতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।

এদিকে ওমরাহ হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হজের মৌসুম বাদে বছরের যে কোনো সময় যে কোনো মুসলিম ওমরাহ করতে পারেন। তবে অন্য সাধারণ সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কা নগরীতে আসেন।

২০২০ সালে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নির্দিষ্ট মানুষকে হজ ও ওমরাহ পালন করার সুযোগ দেয় সৌদি সরকার। তবে গত বছর থেকেই সকল বিধি-নিষেধ তুলে দেওয়া হয়। এরপর হাজার হাজার মানুষ একা বা পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন। সূত্র: গালফ নিউজ

https://twitter.com/i/status/1644484016148561922

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page