November 11, 2026, 7:04 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বেইজিংয়ে ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যৌথ স্বার্থ নিয়ে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের বেইজিংয়ে ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়ে লিখেছে, আমির আব্দুল্লাহিয়ান ও ক্যাথেরিন কুলুনা বৈঠক করেন।

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীই নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে বেইজিং সফর করেছেন। ওই সফরের সুযোগকে তারা কাজে লাগিয়ে বৈঠকে বসেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক যৌথ স্বার্থ নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক সম্মান ও মর্যাদা সুরক্ষাসহ উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাবার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। কনস্যুলার সমস্যা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

ইরান এবং ফ্রান্সের মধ্যকার সম্পর্কে সাম্প্রতিক কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই উভয় পক্ষের রাষ্ট্রদূতদের বহুবার তলব করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল নিয়ে গত বুধবার বেইজিং সফরে গেছেন। ওই সফরের উদ্দেশ্য ছিল সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করা।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page