April 13, 2026, 2:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ; গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছে গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকার গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা অন্তত অর্ধশত গাড়ি ভাঙচুর এবং একটি জিপে আগুন ধরিয়ে দেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার পর থেকেই কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকার আশপাশের শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে যাদের বেতন সাত হাজার থেকে আট হাজার টাকা দেওয়া হচ্ছে, তাদের বেতন ২৩ হাজার টাকা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। এমনকি তাদের অমানবিক জীবনযাপন করতে হচ্ছে।

শিল্প পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় অবস্থিত লাগেজ এ্যাপারেলস লিমিটেড, এটিএস এ্যাপারেলস লি. হাইড্রোঅক্সাইড লিমিটেড এবং কোনাবাড়ী এলাকার এলজেড লিমিটেড, ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামক কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ ছাড়া মৌচাক এলাকার গ্লোবাস, কোকোলাসহ বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ শুরু করেছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে তেলিচালা এলাকার বেশ কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান বলেন, ‘শ্রমিকরা মহাসড়কের যে স্থানেই অবরোধ করছে পুলিশ সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিচ্ছে। এখনো আমরা পরিস্থিতি বিবেচনা করে হার্ড লাইনে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক অবস্থানে আছি।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page