October 15, 2026, 6:37 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বেতারের ড্রেস কোড সংক্রান্ত আদেশ বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ অবশেষে বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে রোববার (২৪ মে) নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এএসএম জাহীদের স্বাক্ষরিত নতুন আদেশে জানানো হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশ আর কার্যকর থাকবে না।

এর আগে ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের বিষয়টি উল্লেখ করে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য আলাদা পোশাকের নির্দেশনা দেওয়া হয়।

সেখানে নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়েছিল। একই সঙ্গে বড় আকারের টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না পরার নির্দেশনাও দেওয়া হয়। অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধানের কথা বলা হয়েছিল। তবে বিশেষ দিবস ও উৎসব-পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরিধান না করার নির্দেশও ছিল।

সম্প্রতি ওই নির্দেশনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এটিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ ও অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে দেখেন। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে আলাদা নির্দেশনাকে লিঙ্গবৈষম্যমূলক বলেও মন্তব্য করেন সমালোচকরা।

সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনায় মূল গুরুত্ব পাওয়া উচিত পেশাদারিত্ব, ভাষা ও উপস্থাপনার দক্ষতা; ব্যক্তিগত পোশাকের ধরনে নয়। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ বেতার সেই বহুল আলোচিত ‘ড্রেস কোড’ বাতিলের সিদ্ধান্ত নেয়।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page