October 17, 2026, 1:09 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বেলারুশের সাথে সম্পর্কের ব্যাপারে পাশ্চাত্যের প্রতিক্রিয়া বিভ্রান্তিকর : রাশিয়া

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  মিনস্কের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে পাশ্চাত্যের ‘বিভ্রান্তিকর’ প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অধিকার রাশিয়ার রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি রাশিয়া ও বেলারুশের মধ্যকার সামরিক-পারমাণবিক সহযোগিতার সমালোচনা করে পাশ্চাত্য যে বক্তব্য দিয়ে যাচ্ছে তাকে ‘অসঙ্গত’ বলে মন্তব্য করেন। মারিয়া বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট চলতি সপ্তাহের গোড়ার দিকে ঘোষণা করেন, তার দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘিত হবে না।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন সরকার বহুকাল ধরে ইউরোপীয় দেশগুলোতে তার পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে। এর ফলে যদি এনপিটি লঙ্ঘিত না হয় তাহলে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করলেও তাতে ওই চুক্তি লঙ্ঘিত হবে না।

তবে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো প্রেসিডেন্ট পুতিনের এ ঘোষণার তীব্র সমালোচনা করেছে। এর প্রতিক্রিয়ায় মারিয়া জাখারোভা আরো বলেন, পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে যে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে তার প্রতিক্রিয়ায় রাশিয়া যেকোনো ধরনের সামরিক ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page