October 17, 2026, 2:43 pm
এইমাত্রপাওয়াঃ

বেলারুশে পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ : ন্যাটো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এই জোট পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য বলে মন্তব্য করেছে।

ন্যাটো বলেছে, তারা পরিস্থিতিকে ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে; তবে রাশিয়ার পারমাণবিক অবস্থানে পরিবর্তন আসার কোনো লক্ষণ না থাকায় ন্যাটোও তার পারমাণবিক কৌশলে এখনই পরিবর্তন আনার প্রয়োজন মনে করছে না। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করার জন্য ওই দুই দেশের নেতারা বহুদিন ধরেই আলোচনা চালিয়ে আসছিলেন।

ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্তের পাশাপাশি ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সঙ্গে বেলারুশের সীমান্ত রয়েছে।

এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তার দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়ন করবে। এ ধরনের অস্ত্রের জন্য বেলারুশে বিশেষ স্থাপনা তৈরি করা হচ্ছে এবং আগামী জুলাই মাসের মধ্যে কৌশলগত এই অস্ত্র রাখার জন্য উপযুক্ত স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান।

প্রেসিডেন্ট পুতিন বলেন, আগামী পহেলা জুলাইয়ের মধ্যে কৌশলগত অস্ত্র রাখার এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে তবে মস্কো পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ বেলারুশের হাতে দেবে না। মস্কো শুধু নিজের অস্ত্র বেলারুশে মোতায়েন করবে।

ইউক্রেন শনিবারই এ বিষয়ে জরুরি বৈঠকে বসার জন্য জাতিসংঘ নিরাপত্ত পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। কিয়েভ দাবি করছে, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে এনপিটি চুক্তির লঙ্ঘন। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন আগে থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আমেরিকা যেভাবে ইউরোপীয় দেশগুলোতে তার পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়াও ঠিক সেভাবে বেলারুশে একই কাজ করতে যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page