October 9, 2026, 7:29 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে : আইএমএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে যে পূর্বাভাস দেওয়া হয়েছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ। রোববার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতি, চীনে দুর্বল প্রবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফলে সরবরাহ সংকট এবং খাদ্য অনিরাপত্তা বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গত মাসে বৈশ্বিক দাতা সংস্থাটি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য পূর্বাভাস দুই দশমিক নয় শতাংশ থেকে কমিয়ে দুই দশমিক সাত করেছে।

ইন্দোনেশিয়ায় জি-২০ নেতাদের একটি শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত করা এক ব্লগে আইএমএম বলেছে, সাম্প্রতিক উচ্চ-ফ্রিকোয়েন্সি সূচকগুলোর কারণে বোঝা যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বিশেষ করে ইউরোপে।

আইএমএফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ক্রয় ব্যবস্থাপক সূচকগুলোর হিসাবে জি-২০ ভুক্ত বেশিরভাগ দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল। দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান।

সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা অনেক বড় ও দুর্বল অর্থনৈতিক সূচকগুলো সামনে আরও চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

ইউরোপে জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন কমতে পারে প্রবৃদ্ধি তেমনি বাড়তে পারে মূল্যস্ফীতি। এতে ব্যাংকগুলো সুদের হার আরও বাড়তে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page