October 17, 2026, 9:24 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্যবসায়ীকে ঘরে ডেকে গোপন ভিডিও করার মাশুল দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের স্বামী-স্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এক নারীর সঙ্গে পরিচয় হয়েছিল জনৈক কাপড় ব্যবসায়ীর। পরিচয়ের সূত্রে সেই নারী তার কাছে কয়েক হাজার টাকা ধার চান। বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন ব্যবসায়ী; দুই দফায় টাকা দেন তিনি। পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারী ব্যবসায়ীকে ডেকে নেন বান্ধবীর বাড়িতে। সেখানে তাকে চা দেওয়া হয়। আর তাতে মেশানো ছিল নেশাদ্রব্য। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন ব্যবসায়ী।

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার। সম্প্রতি দীপক জৈন নামের ওই ব্যবসায়ী অভিযোগ করেন, একজন নারীর মাধ্যমে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে।

দীপক জৈনের দাবি, ওই নারী তার অচেতন হওয়ার সুযোগ নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করেন। আর এ বিষয়টি দীপককে জানানো হয় ঘটনার দুই সপ্তাহ পর। অপর এক যুবক তাকে ওই ভিডিও পাঠায়। আর এরপরই শুরু হয় ব্ল্যাকমেল করা। ওই নারী তার কাছে তিন লাখ রুপি চেয়ে হুমকি দেন। নইলে তার অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার কথা বলা হয়।

কাপড় ব্যবসায়ী দীপক ভয়ে প্রথমে কাউকে বিষয়টি জানাননি। কিন্তু যখন বুঝতে পারেন তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তখন তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ কর্মকর্তা রাকেশ কুমার সাগর বলেন, বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু হয়। তদন্তে একটি সেক্স রেকেটের সন্ধান পায় পুলিশ। অভিযুক্ত নারী এবং তার স্বামী দেবেন্দ্র যাঁদং ওই সেক্স রেকেটের নেতৃত্ব দেয় কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে রাম সোনি নামের এক বিজেপি নেতাও।

পুলিশের তদন্তে জানা যায়, ওই নারী একাধিক ব্যবসায়ীর অশ্লীল ভিডিও বানিয়েছেন। আর তা করা হত ঘরের বাল্বের মধ্যে ক্যামেরা রেখে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page