July 24, 2026, 10:57 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলের নির্বাচনী আদালতে বলসোনারোর আবেদন খারিজ ; দিতে হবে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে যে অভিযোগ দায়ের করেছিলেন নির্বাচনী আদালত তা খারিজ করে দিয়েছে।

আদালতের তথ্য অনুসারে, নির্বাচনে প্রেসিডেন্ট বলসোনারো অল্প ব্যবধানে সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে হেরে গেছেন।
গত ৩০ অক্টোবর এ রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে সামান্য ব্যবধানে বিজয়ী হন বামপন্থি সিলভা। এর মধ্যদিয়ে তিনি নতুন করে ব্রাজিলের রাষ্ট্র ক্ষমতায় ফেরেন। বলসোনারো চরম ডানপন্থি হিসেবে ব্রাজিলের রাষ্ট্র ক্ষমতায় আসেন যা কয়েক দশকের মধ্যে নতুন ঘটনা।

নির্বাচনী আদালত বলসোনারোর চ্যালেঞ্জই শুধু খারিজ করেনি বরং তার দলকে ৪২ লাখ ৭০ হাজার ডলার জরিমানাও করেছে। আদালত বলেছে, বাজে বিশ্বাসের ওপর ভিত্তি করে এই মামলা করা হয়েছে। যতক্ষণ এই জরিমানার অর্থ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত দলটির তহবিল জব্দ অবস্থায় থাকবে।

গত মঙ্গলবার বলসোনারোর লিবারেল পার্টি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন, কিছু ভোটিং মেশিনে ত্রুটি ছিল এবং সেসব ভোট বাতিল করতে হবে। কিন্তু আদালত বলেছে, এসবই বলসোনারোর কল্পনা। মামলার রায়ে বিচারক মোরায়েস বলেন, এ ধরনের চ্যালেঞ্জ গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি আঘাত; এই মামলা অপরাধী ও গণতন্ত্র-বিরোধী আন্দোলনকারীদেরকে উৎসাহিত করবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page