September 16, 2026, 1:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে প্রতি ঘণ্টায় ৮ জনের বেশি নারী ধর্ষণের শিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘন্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম। বৃহস্পতিবার একটি এনজিও প্রতিবেদনে এ কথা বলা হয়।
ব্রাজিলিয়ান ফোরাম অফ পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪,৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে,  যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।
পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারী নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সী ছিল।
ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।
এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কভিড-১৯ মহামারি চলাকালীন, স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সাথে সাথে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’
তিনি এএফপি’কে বলেন, ‘বিপুল সংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।’
এনজিওটি বলেছে, ২০২২ সালে ১,৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ২৪৫,৭১৩ টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page