September 18, 2026, 5:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিসির সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে না পারায় শিক্ষকের বেতন স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ নির্দেশ দেন। ওই শিক্ষকের নাম মো. সোহরাব হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু সম্পূর্ণ সঙ্গীত গাইতে পারেননি শিক্ষক সোহরাব৷

এ ঘটনায় জেলা প্রশাসক শরীর চর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, জেলা প্রশাসক মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ নেন। এ সময় ওই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেন জাতীয় সঙ্গীত গাইতে পারেননি। এ কারণে তার বেতন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন  বলেন, জেলা প্রশাসক যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন আমি জানতাম না। তিনি তো শোকজ করতেই পারেন।

এ বিষয়ে জানতে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page