October 9, 2026, 3:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোরে নামাজে যাওয়ার পথে হামলায় বৃদ্ধ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হামলার শিকার হয়ে আক্তার মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্বপাশে সড়কে এ ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের প্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলাম (৩৫)-কে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের বক্তব্য অনুযায়ী সন্দেহভাজন হিসেবে আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং সে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। তার বাবার সাথে সম্পর্ক ভাল ছিল না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page