April 1, 2026, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ফুট উচ্চতার বরের সঙ্গে আড়াই ফুট কনের বিয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় অনাড়ম্বর আয়োজনে ৩ ফুট উচ্চতার যুবকের সঙ্গে আড়াই ফুট উচ্চতার তরুণীর বিয়ে দিয়েছে দুই পরিবার।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন উলচাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে মো. ফরহাদ মিয়ার সঙ্গ বিয়ে হয় আশুগঞ্জ উপজেলার পূর্ব তালশহর ইউনিয়ন পুথাই গ্রামের আলী আকবর এর মেয়ে মোছা. আরিফা আক্তারের। দুজনেরই শারীরিক উচ্চতা অস্বাভাবিক।

বরের মামা জুয়েল মিয়া বলেন, ফরহাদের বয়স ২৭ বছর। কিন্তু তার উচ্চতা মাত্র তিন ফুট। বিয়ের বয়স হওয়ার পর থেকে কনে খুঁজছিলাম। দীর্ঘদিন কনে খুঁজে না পেয়ে, অবশেষে আশুগঞ্জ পুতায় গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। মেয়েটির উচ্চতা আড়াই ফুট। আমরা দুই পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ের আয়োজন করি। বিয়েতে ৪০ বরযাত্রী গিয়েছি। দেড় লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।

বরের প্রতিবেশী শেখ তারেক আহমেদ বলেন, বর ফরহাদের জন্ম দরিদ্র পরিবারে। সে রুপার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। তার উচ্চতা তিন ফুট হলেও তাকে পরিবারের সদস্যসহ গ্রামবাসী খুব আদর করেন। পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় তার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। কনের উচ্চতাও আড়াই ফুট। বিয়ের পর বর-কনেকে দেখতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে লোকজন ভিড় করছেন। তাদের বিয়ের আয়োজনে আমরা খুব খুশি।

বর মো. ফরহাদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। আমরা যেন সুন্দরভাবে সংসার করতে পারি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page