March 26, 2026, 8:48 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘টিকটক’ করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আজ ‘টিকটক’ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আবদুল কাইয়ুম (২৪) ও তারেক (২২) নামে দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে নিহত দু’জন-সহ চার যুবক ‘টিকটক’ ভিডিও করছিলেন। এ সময় ব্রিজের ওপর থাকা তারের সাথে জড়িয়ে তারা ছিঁটকে পড়েন ব্রিজের নিচে। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা যান।

‘টিকটক’ করার সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page