September 17, 2026, 8:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ভবিষ্যতহীন বৃদ্ধ ; যিনি যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে সক্ষম নন :  বাইডেনকে উদ্দেশ্য করে কিম ইয়ো জং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং শাসন ক্ষমতার অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন।
ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার সেন্ট্রাল কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডাইরেক্টর কিম ইয়ো জংয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, আরেকটি বিষয় যা আমরা উপেক্ষা করতে পারি না তা হলো শত্রু রাষ্ট্রের প্রধান নির্বাহী বিশে^র সামনে ব্যক্তিগত ও আনুষ্ঠানিকভাবে ‘শাসনক্ষমতার অবসান’ শব্দটি ব্যবহার করেছেন।
তিনি আরো বলেছেন, এমন এক ব্যক্তির কাছ থেকে এই অযৌক্তিক মন্তব্য এসেছে যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন, একজন বৃদ্ধ মানুষ যার কোন ভবিষ্যত নেই। মেয়াদের বাকী দুবছরও তার পক্ষে কাজ চালিয়ে নেয়া কঠিন হবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর উত্তরকোরিয়ার পরমাণু হামলা মানে ক্ষমতসীন শাসক যুগের অবসান ঘটা।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page