October 8, 2026, 1:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় আমের কিছু চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাওয়ার পর নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এ পদক্ষেপ নেয়। এরপর সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে ভারতীয় আমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে পরীক্ষার সময় একাধিক চালানে অতিরিক্ত রাসায়নিক উপস্থিতি শনাক্ত করা হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আম আমদানি সীমিত বা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

নেপাল সরকার বলছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার এবং খাদ্যপণ্যের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বাড়লেও স্থানীয় উৎপাদন সেই চাহিদা পূরণে যথেষ্ট নয়, ফলে দীর্ঘদিন ধরেই দেশটি ভারতীয় আমের ওপর নির্ভরশীল।

এর আগে জাপানও ভারতীয় কয়েকটি জনপ্রিয় আমের জাত আলফোনসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের গুণগত মান ও রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



Our Like Page